সারাদেশের সাথে শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন।বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ আহত শিক্ষকদের রাষ্ট্রীয় ভাবে চিকিৎসা এবং নিহত শিক্ষকের শত ভাগ পেনশন এর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ ও সম্পুর্ন শার্টডাউন কর্মসূচি পালন করছেন।

শিক্ষক নেত্রীবৃন্দ বলেন আমাদের কর্মসূচি আওতায় তিন দফা দাবি বাস্তবায়ন নাহওয়া পর্যন্ত আমারা ক্লাসে ফিরবোনা, আমরা আশা করছি বর্তমান সরকার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে স্কুলের ক্লাসে ফিরে যেতে সহযোগিতা করবেন।

জেলা ও উপজেলা প্রাথমিক কর্মকর্তাগন বলেন শিক্ষরা তাদের দাবী আদায়ের আন্দোলন করতে পার এটা তাদের অধিকার রয়েছে, তবে বছর শেষে ছাত্র ছাত্রী দের পরিক্ষা নেয়া অতিব জরুরি পরিক্ষা চলাকালীন সময়ে তাদের এই আন্দোলনের কি যৌক্তিকতা আমাদের বোধগম্য নয়, আমরা চাই তারা তাদের আন্দোলন ছেড়ে দিয়ে ছাত্র ছাত্রীদের প্ররিক্ষা কার্যক্রম সচল রাখুক, পরিক্ষাগুলো শেষ করতে তারা শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীরা পরিক্ষা দিতে এসে পরিক্ষা দিতে নাপেরেকষ্ট প্রকাশ করেছে, বাচ্চাদের নিয়ে পরিক্ষা দিতে আশা অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাগেছে।তবে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রীর পরিক্ষাকেই গুরুত্ব দিয়েছেন।এসময়ে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন :










