রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জলঢাকা উপজেলা সাবরেজিস্টার অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর জলঢাকা উপজেলা সাবরেজিস্টার অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর দুপুরে অফিস কার্যলয়ে ঢুকে দলিল লেখক এর নন জুডিশিয়াল স্বাক্ষরকৃত স্টাম্প, ফাঁকা স্ট্যাম্প ও সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্রাদি ছিনিয়ে নেয়ার প্রতিবাদ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলার সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ও নকল নবীশ সমিতির সদস্যরা।

বুধবার বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের মুলফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, নজরুল ইসলাম সরকার, আব্বাস হোসেন সরকার ও নুর আলম (জিকু) সরকারসহ অনেকে।

বক্তারা বলেন, পুলিশ দিয়ে হয়রানির, নন জুডিশিয়াল স্বাক্ষরকৃত স্টাম, ফাঁকা স্ট্যাম্প ও সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্রাদি ছিনিয়ে নেয়া ব্যক্তি ও তার গ্যাংদের সুষ্ট তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন প্রকার দলিল করব না এবং লিখব না। তারা কলমবিরতির মধ্য দিয়ে তাদের কাজকর্ম বন্ধ রাখার ঘোষণা দেন। হামলাকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাদাদাবীরও অভিযোগ তুলে বক্তারা বলেন, তাঁর একটি মাদ্রাসা আছে সেখানে মোটাদাগে চাঁদা চেয়েছিলেন, চাদা না দেয়ায় সে সাবরেজিস্টারসহ জনসাধারণকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে আন্দোলন করেছেন।

এই আন্দোলনের প্রেক্ষিতে সাবরেজিস্টার অফিসে আসেনি, তদন্ত হওয়ার পরেও তিনি অফিসে আসেন না। যার বিরুদ্ধে অভিযোগ তিনিইতো নেই, কেন সে আমাদের অফিসে ঢুকে পত্র দিছি নিয়ে নিল আমরা এর বিচার চাই। বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্দন ও অবস্থান কর্মসূচি শেষে জলঢাকা থানা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা রেজিস্ট্রারকে লিখিত অভিযোগ করেন দলিল লেখক সদস্যরা।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona