রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিশ্বের প্রথম দেশ হিসেবে কিরিবাতিতে শুরু হলো নতুন বছর ২০২৬

বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। দেশটির কিরিতিমাতি (Christmas Island) অঞ্চলই বিশ্বের প্রথম অঞ্চল, যেখানে নতুন বছরের সূচনা হয়।

কিরিবাতি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত দেশটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।

কিরিবাতির স্থানীয়রা নিজেদের দেশকে ‘কিরিবাস’ নামে অভিহিত করেন। দেশটি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও রয়েছে এই দেশে।

দেশটিতে বহু প্রবাল প্রাচীর রয়েছে, যার অনেকগুলোতেই বর্তমানে কোনো প্রাণীর বসবাস নেই। এসব প্রবাল প্রাচীরের বড় একটি অংশ নিম্নাঞ্চলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থান করলেও, আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদযাপন করে।

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে বিশ্বের নজর কাড়ে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona