রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

অনশনরত তারেকের পাশে দাঁড়িয়ে যা বললেন রিজভী

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার বিকাল থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বৃহস্পতিবার আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।বৃহস্পতিবার (৬নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আমজনতা দলের নিবন্ধন দাবিতে অনশনরত মো. তারেক রহমানের পাশে অবস্থান করছেন এবং তাকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন।এসময় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখিছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে

কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’তিনি আরও বলেন, ‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে।সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে।আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে তার নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে সে যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona