আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানান তিনি।
পোস্টে তিনি লিখেন, সব বাধা পেরিয়ে ফুটবল ⚽️ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। এনসিপির সাবেক এ জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের জেরে এনসিপি থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন :










