রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বাংলাদেশে শুভেচ্ছা সফরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’।বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ’ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে।

এর আগে ২০২২ সালেও মার্কিন নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে আসার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।সফর শেষে শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে মার্কিন জাহাজটির।a

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona