রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিলেন ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে আজ দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়। শিক্ষক নেতারা জানিয়েছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছে।

তারা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণাকে দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।

বিভিন্ন অজুহাত দেখিয়ে চাকরি জাতীয়করণের কাজ স্থগিত রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসার ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নামেছেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona