রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

১২ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো ওয়েস্ট ইন্ডিজ। টানা ১১ বার ব্যর্থ হওয়ার পর ১২তম চেষ্টায় নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক কিউইদের ৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ক্যারিবিয়ানরা।নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও অধিনায়ক শাই হোপের ৩৯ বলে ৫৩ রানের হাফসেঞ্চুরি ও রভম্যান পাওয়েলের ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৬৪ রানে পৌঁছে ক্যারিবিয়রা।

নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জ্যাক ফোকস ও জ্যাকব ডাফি।ওয়েস্ট ইন্ডিজ দেওয়া লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধসে পড়ে কিউই ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭তম ওভার শেষে ১০৭ রানে ৯ উইকেট হারায় তারা। তবে তখনই দৃঢ় হাতে ইনিংস ধরে রাখেন অধিনায়ক মিচেল স্যান্টনার। একাই লড়াই করে ২৮ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৫৫ রান করেন তিনি।

শেষ দিকে জেসন হোল্ডার ও জেইডেন সিলসের তাণ্ডবের সামনে টিকে থাকতে পারেননি স্বাগতিকরা। ৫০ রানের শেষ জুটি গড়েও জয়ের দেখা পায়নি নিউজিল্যান্ড— ইনিংস থামে ৯ উইকেটে ১৫৭ রানে। এর আগে ৩ উইকেটে ৮৩ রান করে লড়াইয়ে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে ধসের মুখে ফেলেন জেইডেন সিলস ও রোস্টন চেজ। দুজনেই জোড়া আঘাতের পর ম্যাচ শেষ করেছেন তিনটি করে উইকেট নিয়ে।নিউজিল্যান্ডের হয়ে উল্লেখযোগ্য টিম রবিনসন ২৭ ও রাচিন রবীন্দ্র করেন ২১রান ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona