রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

আমরা নির্বাচনটা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

আগামী নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ কিংবা কোন নির্বাচনে হামলা হয়নি। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক। খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। সমালোচনা আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona