রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশোধন আবেদন গ্রহণ করবে সংস্থাটি। সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারদের খসড়া ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

তিনি আরও বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।

দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে।জানা যায়, এবার ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona