রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

‘অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে আর চলব না’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে তিনি আর চলবেন না

সোমবার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের সামনে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানান বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ। ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেও শুরু থেকেই কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন। একদিকে দেশে মাদুরোপন্থীদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা—দু’দিকের চাপেই দিন কাটছে তার। ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার একমাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে মুখ খুললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক দাবিতে ওয়াশিংটনের চাপের মধ্যেই বিতর্কিত অবস্থান নিয়েছেন তিনি।

ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ—অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।’

অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে রদ্রিগেজ বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশকে দিতে হয়েছে বড় মূল্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় এসে ডেলসি রদ্রিগেজ এখন ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona