রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শাহবাগে ৭ ঘণ্টার টানা অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে টানা সাত ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই কর্মসূচি চলছে। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান করে চারপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে রিকশায় যেতেও।

এদিকে শাহবাগ মেট্রো স্টেশনের সামনে পুলিশের জলকামান ও পরিবহন বাস দেখা গেলেও স্টেশনের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন একাধিক আন্দোলনকারী। তবে দাবির পক্ষে এখন পর্যন্ত কোনও ধরনের ঘোষণা আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান; চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করা; আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona