রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সন্ত্রাসবিরোধ আইনে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এই জামিনের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে।

গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় কতিপয় কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করে এবং বৈঠকের ব্যানার ছিঁড়ে ফেলে। পরে সেখানে পুলিশ গিয়ে ১৬ জনকে আটক করে। এ ঘটনার পরদিন রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তী সময়ে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona