রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাদিক কায়েমের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন হামিম

‘ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া এক বক্তব্যকে ঘিরে সাদিক কায়েমের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

হামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না। তিনি আরও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন।

সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে। এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে।

তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কিনা। প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona