রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।

এর আগে দোয়া মাহফিলে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফ আহমেদ শামীম, মাজহারুল ইসলাম কাঞ্চন, আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই একযোগে প্রার্থনা জানান।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona