রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বা ঘোষণা হয়নি: কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা এবং লায়ন আসলাম চৌধুরীকে প্রার্থী করার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন এ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন।দৈনিক যুগান্তরে সোমবার অনলাইন সংস্করণ ও ছাপা কাগজে ‘সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রকাশিত সংবাদটি জনমনে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির প্রয়াস।

প্রতিবাদলিপিতে বলা হয়- বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী পরিবর্তন সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আজ পর্যন্ত হয়নি। তিনি নেতাকর্মী ও জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন।প্রতিবেদকের বক্তব্য: সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির মনোনয়ন দলের সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে দেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে দলের একটি সূত্র থেকে জানতে পারেন প্রতিবেদক।

বিষয়টি নিশ্চিত করার জন্য এই প্রতিবেদক লায়ন আসলাম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি (লায়ন আসলাম চৌধুরী) নিজেও তা স্বীকার করেন। একইসঙ্গে দলের স্থায়ী কমিটির একজন সদস্য ও একজন সাংগঠনিক সম্পাদক তার মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি ফোন করে তাকে জানিয়েছেন বলে জানান। কয়েক দিন পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও তাকে জানানো হয়।মূলত এর ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona