রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শেখ হাসিনার দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই বলে দিয়েছে, বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘর এ দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। জুলাইয়ের নতুন দাবি, শেখ হাসিনার বিচার। গত এক বছর থেকে ছাত্ররা, দেশের মানুষ, আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছি, শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না। এই বিচার এত বেশি প্রয়োজন।

আজ রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শেখ হাসিনার বিচার এজন্য প্রয়োজন। কারণ, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দেশের গণতন্ত্র এবং স্বাভাবিক রাজনীতি হারিয়েছিলাম। আজকে বলে দিতে চাই, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই জানাতে চায়, সংস্কার চলমান প্রক্রিয়ার সঙ্গে দেশে জনগণের নির্বাচিত সরকার বেশি জরুরি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সরকারের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona