রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালিত

খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোট।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারীরা নগরের রয়েল মোড়ে অবস্থান নেন। সেখান থেকে নগরের শান্তিধাম মোড় ঘুরে সামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান তাঁরা।পরে সড়কের সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। ব্যারিকেড ভেঙে আরও সামনে যাওয়ার চেষ্টা করলে কনভেনশন সেন্টারের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ।

সেখানে সমাবেশ করেন আন্দোলনকারীরা।এ সময় ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।সমাবেশে বক্তারা বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় ও বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। আধিপত্যবাদবিরোধী নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়।

আওয়ামী সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল। ওই সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। এর পরিণতি ভালো হবে না। বাংলাদেশের ওপর দিল্লির কোনো তাবেদারি তাঁরা মানবেন না।বক্তারা আরও বলেন, বাংলাদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোনো আগ্রাসনের মুখে এই দেশকে নতজানু হতে দেওয়া হবে না।বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা আবার রয়েল মোড় চত্বরে ফিরে কর্মসূচি শেষ করেন।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে কয়েক ধাপে ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। প্রথম ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কিছু স্লোগান ও বক্তব্য দেন। তবে দ্বিতীয় ব্যারিকেড তাঁরা অতিক্রম করতে পারেননি। সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তাঁরা কিছুক্ষণ অবস্থান করেই চলে যান।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona