রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জোটের প্রার্থী হয়েই নির্বাচন করব: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, স্বৈরাচারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে বিএনপির সঙ্গে এলডিপি যুগপৎভাবে অংশগ্রহণ করেছে। আমরা এখনো বিএনপির সঙ্গেই কাজ করে যাচ্ছি। সেই সুবাদে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জোটের প্রার্থী হয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী হিসেবে বিএনপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে—আমি এই আসনের প্রার্থী। এই আসনে ধানের শীষের প্রতীক থাকবে না। সুতরাং বিএনপির নেতা-কর্মীদের বলব, আপনারা সব ভেদাভেদ ভুলে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।সভায় বাড়েরা ইউনিয়ন এলডিপির সভাপতি জালাল উদ্দিন কালার সভাপতিত্বে উপস্থিত ছিলেন—ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলী মেম্বার, সহ-সভাপতি হাজী সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া,

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির মেম্বার, পৌর গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নসু মিয়া, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা অরুণ সরকার বকুল প্রমুখ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona