রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাভারে ঢাকা–১৯ সাভার–আশুলিয়া শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন

সাভার–আশুলিয়া অঞ্চলে কর্মরত বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ উদ্যোগে আজ ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, সকাল ১১ টায় সাভার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন। লিখিত ৬ দফা দাবী পাঠ ও সংবাদ সম্মেলন পরিচালনা করেন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর নেতা বিশিষ্ট সাংবাদিক আহমেদ জীবন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অন্তর রহমান, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলি আকবর খান, সহ আরো অনেকেই।

এ সময় লিখিত বক্তব্যে বক্তারা বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের অভিজ্ঞতা বলছে—দেশে বারবার সরকার পরিবর্তন হয়, জনপ্রতিনিধি পরিবর্তন হয়; কিন্তু দুঃখজনকভাবে শ্রমিকদের জীবনমান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয় না। অথচ রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি এবং এই শিল্পাঞ্চলের উন্নয়নে শ্রমিকদের অবদানই সবচেয়ে বেশি।

ঢাকা–১৯ সংসদীয় আসন মূলত সাভার উপজেলার আশুলিয়া এবং সাভারের কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৯,২৮,৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪,৭৪,০৮৭ জন, নারী ভোটার ৪,৫৪,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন—যাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। গড়ে প্রতি ভোটারের সঙ্গে চারজনের পরিবার ধরলে এই এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪০ লক্ষ।
এই এলাকায় রয়েছে দুটি ইপিজেড, একটি সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, যুব উন্নয়ন একাডেমি, ডেইরি ফার্ম, সাভার ক্যান্টনমেন্টসহ বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও বেসরকারি স্থাপনা এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়।

ঢাকা–১৯ আসনের আশুলিয়া ও সাভার এলাকায় আনুমানিক ১,৮৬৩ থেকে ২,০০০টির মতো কলকারখানা রয়েছে, যার মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যাই সর্বাধিক। শিল্পাঞ্চল হওয়ায় এখানে কয়েক লক্ষ মানুষ কাজের সুবাদে বসবাস করলেও তারা স্থায়ী ভোটার নন। এই ভাসমান শ্রমিক জনগোষ্ঠী ও তাদের পরিবারকে যুক্ত করলে প্রকৃত জনসংখ্যা ভোটার সংখ্যার দ্বিগুণেরও বেশি।
দুঃখজনক বাস্তবতা হলো—এই এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, শ্রমিক ও শিল্পে হামলা, ঝুট ব্যবসায় শ্রমিকদের ব্যবহার, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলমান।

২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সময় এবং পরবর্তী বছরগুলোতে স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধস, হামিম গার্মেন্টসে অগ্নিকাণ্ড, তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ দুর্ঘটনায় গত দুই দশকে প্রায় ১৫শ থেকে ২ হাজার শ্রমিক নিহত হয়েছেন এবং ২০ থেকে ২৫ হাজার শ্রমিক আহত হয়ে আজও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে একটি পরিবারের ন্যূনতম জীবনধারণ করাই কঠিন। এর ওপর অনিয়ন্ত্রিত বাড়িভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শ্রমিকদের চিকিৎসা, পুষ্টিকর খাদ্য ও সন্তানের লেখাপড়া থেকে বঞ্চিত করছে।

এত বড় শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এই এলাকার রাস্তাঘাট মানুষের চলাচলের উপযোগী নয়। পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, শ্রমিকদের নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। আবার রাস্তায় আলোকসজ্জা ও সিসি ক্যামেরা না থাকায় রাতে কাজ শেষে ফেরার পথে শ্রমিকরা ছিনতাইয়ের শিকার হন এবং নারী শ্রমিকরা ধর্ষণ ও যৌন হয়রানির ঝুঁকিতে পড়েন।

উপজেলায় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বিপুল জনসংখ্যার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সরকারি স্কুল, কলেজ, ডে-কেয়ার সেন্টার, খেলার মাঠ না থাকায় তারা সীমিত মজুরিতে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারছেন না। দীর্ঘদিন ধরে আমরা জনপ্রতিনিধিদের কাছে বার্ন ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণসহ এসব দাবি জানিয়ে আসছি। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। এই বাস্তবতা থেকে আমরা আশা করি, ঢাকা–১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শ্রমজীবী মানুষের কথা সংসদে তুলে ধরবেন এবং নিচের ৬ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona