রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পূবাইলে রড সিমেন্ট বিক্রয় প্রতিনিধিদের মিলন মেলা অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে গাজীপুর রড ও সিমেন্ট বিক্রয় প্রতিনিধি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও মিলন মেলা আজ (২৩ জানুয়ারি)শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ডিলার প্রতিনিধি একাদশ ও কোম্পানি একাদশ প্রতিনিধিদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।কোম্পানি একাদশ ৬৪ রানে বিজয়ী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের এর পরিচালক ফয়সাল মাহমুদ,রনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রনি আহম্মেদ,মেঘনা গ্রুপের এরিয়া ম্যানেজার মালেক শেখ , প্রমুখ, বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিবৃন্দ।

মিলন মেলার প্রধান অতিথি, ফয়সাল মাহমুদ বলেন ,এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন। তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ।ব্যবসা হচ্ছে এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা নিজের জীবন পরিবর্তন করতে পারি। একটি সফল ব্যবসা দিন শেষে ব্যবসায়ী ও অ-ব্যবসায়ীর মধ্যে পার্থক্য গড়ে তোলে। চাকরিতে যেখানে একটি নির্দিষ্ট বেতনের সীমা থাকে, ব্যবসায় থাকে সীমাহীন সুযোগ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona