রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া

অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার শুক্রবার (৩১ অক্টোবর) দেশে ফেরত পাঠিয়েছে। এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে তিনটি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন।দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।গত দুই বছরে লিবিয়া থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা ও স্থানীয় পর্যায়ে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে তাদের অনুরোধ জানান।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona