রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ

মীর মুগ্ধ যখন শহীদ হয় তার লাশ দাফন করতে কোনো করবস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র–জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধ’র জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।তিনি আরও বলেন, ‘খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল।

আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগষ্টে আমরা মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না।’

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, ‘হাসিনা শুধু ২০২৪ এর অভ্যুস্থানেই নয় সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির উপরে নির্যাতন করেছে। গুম, খুন ভয় দেখিয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে।’তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছে সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরীকৃত সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দিব।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona