রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা: বিসিবি

সর্বশেষ বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিরুদ্ধে তদন্ত শুরু বিসিবি দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট এমন দাবি করা হয়। তবে সেই সব দাবিকে নাকচ করেছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার ভাষায়, “বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন-এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানানো।’

‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানা জিডি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।’

‘বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি, এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও/অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে-যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে।’

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona