রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাজিরা পৌরসভা এলাকায় গণসংযোগ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ

শরীয়তপুরের জাজিরাউপজেলার পৌরসভা এলাকায় গণসংযোগ করেন শরীয়তপুর ০১ আসনের এমপি প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

বুধবার ৫ নভেম্বর সকাল ১০ টা থেকে জাজিরা পৌরসভার জাজিরা পুরাতন বাজার আশ্রাফিয়া হাফেজিয়া মাদরাসা থেকে শুরু করে তার দলিয় নেতা কর্মীদের সাথে নিয়ে জাজিরা পৌরসভার বিভিন্ন বাজার,বিভিন্ন অসিফ ও শিক্ষা প্রতিষ্ঠানে গনসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর পক্ষে রিক্সা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময়ে উপজেলা সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন, সাবেক সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম মানিক, জাজিরা পৌরসভা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ফরিদি সহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona