বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রচারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ও ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার দেখে একটি গোষ্ঠী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সকল নেতাকর্মীকে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ হাজার হাজার নেতাকর্মীদের উপচে পড়া ঢোল লক্ষ্য করা যায়।
শেয়ার করুন :










