রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কয়েদিদের ফুল দিয়ে বরণ করে খুলনায় চালু হলো নতুন কারাগার

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার পর খুলনার আধুনিক নতুন কারাগার চালু হয়েছে। প্রাথমিকভাবে ১০০ বন্দিকে নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে খুলনা জেল সুপার প্রধান নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।এদিন বেলা সাড়ে ১১ টায় পুরাতন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন সেলে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয়। কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে তাদের ফুল দিয়ে স্বাগত জানান।জানা গেছে, এদিন সকাল ১০ টায় পুরাতন জেলা কারাগার থেকে কয়েদি স্থানান্তর শুরু হয়।

পর্যায়ক্রমে জেলার ৯ উপজেলার কয়েদি এবং হাজতিদের রাখা হবে নতুন কারাগারে। পুরাতন কারাগারে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দিদের।জেল সুপার প্রধান নাসির উদ্দিন বলেন,দীর্ঘ প্রতিক্ষার পর ১০০ কয়েদি দিয়ে নতুন কারাগারের যাত্রা শুরু হয়েছে। এর আগে, এক বোর্ড সভায় গত মাসের ২৫ অক্টোবর যাওয়ার কথা থাকলেও অধিদপ্তরের হেডকোয়ার্টারে সিদ্ধান্তনুযাযী আজ থেকে নতুন কারাগারের কাজ শুরু হচ্ছে।উল্লেখ্য, ভৈরব নদীর তীরে অবস্থিত জেলখানা ঘাটের বর্তমান কারাগারটি খুলনা মহানগর কারাগার হিসেবে চালু থাকবে। পুরোনো কারাগারটি ১৯১২ সালে নির্মিত। যেখানে বন্দির ধারণ ক্ষমতা মাত্র ৬৭৮ জন।

পুরাতন কারাগার থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে খুলনা শহরের বাইপাস সড়কে জিরো পয়েন্টের কাছে ৩০ একর জমির ওপর ২৮৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক নতুন জেলা কারাগারটি নির্মাণ করা হয়েছে।নতুন এ কারাগারে মোট ৫২টি অবকাঠামো রয়েছে। এই কারাগারে সর্বোচ্চ ৪ হাজার বন্দি ধারণ করতে সক্ষম। এটি একটি সংশোধনাগার হিসেবে নকশা করা হয়েছে।

যেখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ইউনিট ছাড়াও কিশোর ও নারী বন্দিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।এ কারাগারে ৫০ শয্যার হাসপাতাল, ওয়ার্কশপ, পাঠাগার, কারারক্ষীদের সন্তানদের জন্য বিদ্যালয়, ডে- কেয়ার সেন্টার এবং নারী বন্দিদের সন্তানসহ থাকার জন্য বিনোদন কেন্দ্রও থাকবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona