রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সাভারে ছাত্র হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি তারেক মিয়াকে এলাকাবাসী আটক করে সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডলের সহযোগী তারেক মিয়াকে এলাকাবাসী আটক করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার সকালে সাভার কলমা এলাকা থেকে তারেক মিয়াকে এলাকাবাসী আটক করে বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ ওহাব মিয়ার মাধ্যমে মডেল থানায় হস্তান্তর করা হয়,

এ সময় এলাকা বাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,সহ আরো অনেকেই।

বিরুলিয়া ফাঁড়ি পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে হত্যা মামলা করেন। এমন একাধিক মামলা ও ধর্ষণ মামলা অস্ত্র আইনে মামলা সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তারেক মিয়া।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona