রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপির জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি জোট গঠন করেছে; বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তাই বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় এবং সজ্ঞানে প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।

বিএনপিতে যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona