রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কালীগঞ্জে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ

গাজীপুরের কালীগঞ্জে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজমিস্ত্রী ইলিয়াস শেখ (২৫) উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের শরীফ শেখের পুত্র। রোববার (১ ফেব্রæয়ারি) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লারটেক ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দক্ষিণবাগ-ছৈলাদি সড়কের কোরুইল্লারটেক ব্রীজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানায়, শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণবাগ গ্রামের নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ব্রীজে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন।

ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। এ ঘটনার সাথে ইলিয়াস হত্যার সম্পর্ক আছে কিনা বলতে পারি না। নিহতের মা লাইলি বেগম বলেন, ৩১ জানুয়ারী রাত ৯টার দিকে ইলিয়াসের মুঠোফোন একটি কল আসলে সে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরায় পরদিন সকালে আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। দুপুর ১২টার দিকে জানতে পারি ব্রীজের নীচে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে আমার ছেলের লাশ সনাক্ত করি। আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করতো। তার কোন শত্রæ ছিলনা। কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে গেছে। আমি এ হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইলিয়াসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। গাজীপুরের পিবিআই ও র‌্যাব সদস্যরা হত্যাকান্ডের ছায়া তদন্ত করছেন। নিহতর লাশের ময়না তদন্তের জন্য বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona