রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ফতুল্লা বিএনপির সাবেক নেতা সেন্টুর বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভুলবশত বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।এর আগে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।উলে­খ্য, মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচারকাজে অংশ নেওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগ দেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সেন্টু।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona