রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পূবাইলে ভূয়া কমিটির নামে এতিমখানার অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের পূবাইল বসুগাঁও এলাকায় ভূয়া কমিটির নামে এতিমখানার অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি।

সোমবার সকালে এতিমখানা প্রাঙ্গণে এসংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান বলেন, আমরা জমিদাতা মূল কমিটির দায়িত্ব পালন করার সময়ে কিছু দুষ্কৃতিকারী এতিমখানার নামে ভূয়া কমিটি করে সরকারি অনুদানের ১ টন চাল আত্মসাৎ করে। পরে সেই চাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করে।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক বরাবর এতিম খানা কমিটির সভাপতি জামীর আলি খান একটি লিখিত অভিযোগ দেন। তদন্ত কমিটির চাপের মুখে পরবর্তীতে ভূয়া কমিটির দুষ্কৃতিকারীরা আত্মসাতের টাকা ফেরত দেয়। এছাড়াও উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ভূয়া কমিটির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় ভূয়া কমিটির দ্বারা সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী। সেই সাথে ভূয়া কমিটির মূল হোতা মাসুম পাঠান, সুজনপাঠান, আতাউর পাঠানসহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona