শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১লা ডিসেম্বর বাদ আসর জাজিরা উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোডাউন মোড় পৌরসভা কাঁচা বাজার মাঠে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে পৌরসভার ০১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামরুল হাসান তোতা ঢালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, যুগ্ম আহ্বায়ক শিকদার মাহমুদ শাহিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, উপজেলা কৃষক দলের সভাপতি মোল্লা মোঃ নাসির উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম আকন,
পৌরসভা সভাপতি কাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন সিকদার, উপজেলা যুবদল সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দবির হেসেন বেপারী, সাবেক উপজোলা ছাত্রদল সভাপতি মোঃ আবু আলম ফকির,


এস এম সোহেল রানা, সাজ্জাদ হোসেন রিপন, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাচ্চু সরদার ০৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আসাদ মুন্সি সহ উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
শেয়ার করুন :










