রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত প্রকৌশলের শিক্ষার্থীরা রাত ৮টার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তা করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছেন তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

অবরোধ চলাকালে সন্ধ্যায় শাহবাগ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ। তিনি বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি, রাত ৮টার মধ্যে আমাদের সাথে এসে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের। নইলে আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো। তারা গত ছয় মাস ধরে দাবি জানিয়ে এলে সরকার এসব দাবি পূরণে কাজ করেনি। সে কারণে সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এসময় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সরকার। তারা সারা দিন সচিবালয়ে থাকলেও কারও সঙ্গে বসতে পারেননি। এরপর বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকন আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটাই তাদের প্রথম দাবি। এছাড়া আগে যে তিন দফা দাবি জানিয়েছেন সে সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করায় যানজটের ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরমুখী মানুষ। বিকাল ৩টা থেকে অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona