রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

ছাত্রদলকে আলোচনায় বসার আহ্বান ইসির

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে ছাত্রদল। এর প্রতিবাদে রোববার সকাল থেকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। পরে ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

আজ বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি।

কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি। এর আগে, পূর্বনির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে বেলা ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona