রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মাহবুব উদ্দিন খোকন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন তার মনোনয়নপত্র দাখিল করেছেন।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় সোনাইমুড়ি উপজেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাছরিন আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবুদ্দিন সানি, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব রেজা রাব্বি মাহবুব, যুগ্ম আহ্বায়ক আবু মনসুর সেলিম, উপজেলার ৮নং সোনাপুর ইউপির যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম শাহী, অ্যাডভোকেট শাকিল, সাবেক জয়াগ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব উদ্দিন মহিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিঠন প্রমুখ।মনোনয়নপত্র দাখিল শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি নির্বাচন কমিশনের সব বিধি-নিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে চাই।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।তিনি বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।মনোনয়ন জমার বিষয়ে সোনাইমুড়ি উপজেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাছরিন আক্তার বলেন, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি, আমাদের উপজেলায় শুধু একটি মনোনয়ন জমা হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona