শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি – প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে
২৭ নভেম্বর সকাল ১১ টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আয়োজন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি জাজিরা শরীয়তপুর এর বাস্তবায়নে এই উদ্বোধননী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুহুল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সোহাগ আব্দুল, সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্পসারন কর্মকর্তা মোঃ সোয়ান ইসলাম সজিব। এই উপলক্ষে বর্নাঢ্য র্্যালী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ নভেম্বর ২০২৫ থেকে ২ ডিসেম্বর ২০২৫ প্রযন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ সেবা কার্যক্রম চলমান থাকবে।
প্রদর্শনী মেলায় খামারিগন বিভিন্ন প্রজাতির হাঁস- মুড়গী গরু -ছাগল, ভেড়া, ঘোড়া,কবুতর,খরগোশ, বিড়াল সহ বিভিন্ন পোশা প্রানি ও গৃহস্থালিষন্ত্রাংশ প্রদর্শন করেন।
শেয়ার করুন :










