রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো।শুক্রবার দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আখতার আহমেদ বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন।

তিনি জানান, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona