গাজীপুর মহানগরের ডুয়েট সংলগ্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির এক পথসভা জনসমুদ্র পরিনত হয়ছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনগণের অধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়গুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম মনজুরুল করিম রনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের সংগঠিতভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা এবং ভোটকেন্দ্র পাহারায় ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন। পথসভায় মহানগর ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকাজুড়ে সংক্ষিপ্ত গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন :










