রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া নজরদারি ও দ্রুত পদক্ষেপে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

পুশইন চেষ্টাকারীদের মধ্যে ছিল ৬ জন পুরুষ, ৪ নারী ও ৪ শিশু। তারা হলেন—মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭২), তার চার ছেলে শেখ হাকিম (৪৩), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩২) ও শেখ বান্টি (৩০), শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৮), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬২), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০) এবং শিশু শাকিলা খাতুন (১১), নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শেখ রুহিত।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয়দের বাংলাদেশে পুশইন চেষ্টার ঘটনায় পরিস্থিতি তীব্র হলে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহিষকুন্ডি বিওপির সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এবং বিএসএফের নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্য উপস্থিত ছিলেন। সীমান্তের মেইন পিলার ১৫৪/০৭ এস সংলগ্ন ভারতের চাইডোবা মাঠে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বৈঠক চলে।

বৈঠকে বিজিবি বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় প্রতিবাদ জানায় এবং তাদের ফেরত নেয়ার অনুরোধ করে। পরিচয় যাচাইয়ে তারা ভারতীয় নাগরিক প্রমাণিত হলে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona