রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পিস্তল ঠেকিয়ে চট্টগ্রামে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকা থেকে ৩৫টি সোনার বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সর্বশেষ সোমবার (৫ জানুয়ারি) অজ্ঞাত চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় সবুজ দেবনাথ নামে একজন মামলা করেছেন।

এর আগে গত রোববার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে সোনাগুলো ছিনতাই করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের ওজন ৩৫০ ভরি যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

মামলার বাদী সবুজ দেবনাথ জানান, তিনি কোতয়ালী থানার হাজারীগলির মিয়া শপিং মার্কেটের জয়রাম ট্রেডার্স স্বর্ণের কারিগর হিসাবে কর্মরত ছিলেন। একই প্রতিষ্ঠানে কর্মরত বিভাস রায় এবং পিন্টু ধর নামে আরও দুইজনসহ মোট তিনজন তাদের পরিহিত জুতার (কেডস) মধ্যে ৩৫ টি স্বর্ণের বার লুকিয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে সিএনজি নিয়ে কোতয়ালী থানার সাব-এরিয়ার সামনে থেকে সীতাকুন্ডের ভাটিয়ারীর দিকে যাচ্ছিলেন। পরে সিএনজি আতুরার ডিপো এলাকায় এলে সেখানে দুইটি মোটরসাইকেল করে চারজন এসে তাদের গতিরোধ করেন। এরপর  পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও ৩৫০ ভরির ওজনের সাত কোটি টাকার স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

পাঁচলাইশ থানার ওসি মো. আবদুল করিম গণমাধ্যমকে বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona