রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গাজীপুরে যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর  মহানগরীর  সদর থানাধীন ছোটদেওড়ায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন সামাজিক সংগঠন যুব সমাজ কল্যাণ সংস্থা।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারী ২০২৬) রাতে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ২৯নং ওয়ার্ড ছোটদেওড়া পশ্চিমপাড়া এলাকায় রাতের আধারে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ওই এলাকায় যুব সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে উক্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। যুব কল্যাণ সংস্থাটিব কর্মসূচির আওতায় এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যবৃন্দগণ।

‎তীব্র শীতে যখন দরিদ্র মানুষের জীবনযাত্রা চরম কষ্টের মুখে পড়ে, তখন যুব সমাজ কল্যাণ সংস্থার এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়ে তুলেন।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আমিন উদ্দিন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নাসির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদি সাফিন খন্দকার (শিবু), সদস্য ইয়াসিন, জাহাঙ্গীরসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় যুব সমাজের সদস্যরা।

‎ এ সময়ে সংগঠনের সভাপতি বলেন শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। এই সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। ছোটদেওড়া পশ্চিমপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

‎অনুষ্ঠান শেষে সংস্থার নেতৃবৃন্দ দলবদ্ধভাবে কয়েকজন অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং এই শীত মৌসুমে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এতে উপকৃত পরিবারগুলোর মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।

‎স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যুব সমাজের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানুষকে মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona