রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

বিবিসির শাসনব্যবস্থায় সমস্যা, শীর্ষ আরেক কর্মকর্তার পদত্যাগ

‘প্যানোরমা’-কাণ্ডে পদত্যাগ করলেন বিবিসির আরও এক শীর্ষ কর্মকর্তা। এর আগে ৯ নভেম্বর সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ বা বার্তা বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছিলেন। শুক্রবার বিবিসি এক বিবৃতির মাধ্যমে পরিচালনা পর্ষদের সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির ‘শাসনব্যবস্থায় সমস্যা’ আছে উল্লেখ করে পদত্যাগ করেছেন সুমিত। এক চিঠিতে তিনি জানান, মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি নিউজের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেসের বিষয়ে তার সঙ্গে ‘পরামর্শ করা হয়নি’।

এক বিবৃতিতে বিবিসির মুখপাত্র বলেন, সুমিত ব্যানার্জি আজ বিবিসি বোর্ডকে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। নন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা ছিল। আমরা তার সেবার জন্য ধন্যবাদ জানাই। তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ অনেক দূর এগিয়েছে। যথাসময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

বিবিসির ওয়েবসাইট অনুযায়ী, বোর্ডে সুমিত ব্যানার্জির দায়িত্ব ছিল জনস্বার্থে কাজ করে স্বাধীন বিবেচনা প্রয়োগের মাধ্যমে বিবিসির স্বাধীনতা অটুট রাখা ও তা সুরক্ষিত করা। ২০২২ সাল থেকে নন-এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ব্যানার্জি প্রযুক্তি খাতে বিশেষায়িত একটি পরামর্শ ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এর আগে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বুজ অ্যান্ড কোম্পানির নেতৃত্ব দিয়েছেন।

১২ সদস্যের বিবিসি বোর্ডের দায়িত্ব হলো সংস্থাটি যেন তার গণসেবা মিশন বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করা এবং সংস্থাটির কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করা। বিবিসির মূল অর্থায়ন আসে লাইসেন্স ফি প্রদানকারীদের কাছ থেকে। নন-এক্সিকিউটিভ সদস্যরা বিবিসির নির্বাহী ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করেন। বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক তথ্যচিত্র নির্মাতা সামির শাহ।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona