রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

সিএনএনের ভিডিও বিশ্লেষণ: নিরস্ত্র অবস্থায় ডিএইচএসের গুলিতে নিহত আলেক্স প্রেটি

যুক্তরাষ্ট্রে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দেশটির নাগরিক নিহত আলেক্স প্রেটিকে গুলি করার ঠিক আগে তার কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এমন প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের ভিডিও বিশ্লেষণে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা অন্য কর্মকর্তাদের ভিড়ের মধ্যে হাত ঢুকিয়ে প্রেটির কোমর থেকে একটি অস্ত্র বের করে নেন। অস্ত্রটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) দাবি অনুযায়ী প্রেটির কাছে থাকা আগ্নেয়াস্ত্রের সঙ্গে মিল রয়েছে। অস্ত্র উদ্ধারের এক সেকেন্ডের মধ্যেই একটি গুলির শব্দ শোনা যায়, এরপর আরও অন্তত নয়টি গুলি ছোড়া হয়।

ভিডিওতে কর্মকর্তাদের ‘তার কাছে বন্দুক আছে’ বলে চিৎকার করতে শোনা গেলেও, কোথাও প্রেটিকে অস্ত্র হাতে দেখা যায়নি। বরং ঘটনার শুরুর দিকে তাকে এক হাতে মোবাইল ফোন ধরে ভিডিও ধারণ করতে দেখা যায়। গুলির পর প্রেটির নিথর দেহ পড়ে থাকাকালে এক কর্মকর্তা প্রশ্ন করেন, ‘বন্দুক কোথায়?’ তখন অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা বলেন, ‘আমার কাছে আছে।’

ডিএইচএসের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন দাবি করেছেন, ‘কর্মকর্তারা জীবননাশের আশঙ্কায় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন। তবে কোন কর্মকর্তা প্রথম গুলি চালান- তা স্পষ্ট নয়।’

মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা জানান, ‘প্রেটি বৈধভাবে অস্ত্র বহনের অনুমতিপ্রাপ্ত ছিলেন। সাবেক পুলিশ কমিশনার ও সিএনএন বিশ্লেষক চার্লস র‌্যামসি ভিডিও পর্যালোচনা করে বলেন, ‘এটি কোনোভাবেই ন্যায্য গুলির ঘটনা বলে মনে হয় না।’

৩৭ বছর বয়সী আলেক্স প্রেটি মিনিয়াপোলিস ভিএ হাসপাতালে আইসিইউ নার্স হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার আগে দক্ষিণ মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের একটি অভিযানের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা একজন নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রেটি মাঝখানে দাঁড়ান। এরপর তাকে রাসায়নিক স্প্রে করা হয় এবং একাধিক কর্মকর্তা মিলে মাটিতে চেপে ধরেন।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সংখ্যক কর্মকর্তার একসঙ্গে ঝাঁপিয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল ও বিভ্রান্তিকর করে তোলে। র‌্যামসি এ ঘটনায় স্বাধীন ও তৃতীয় পক্ষের তদন্তের দাবি জানিয়েছেন এবং ডিএইচএস নেতৃত্বের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona