রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

‘জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শহিদ জিয়াউর রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একজন মেজর হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেড় হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,

আওয়ামী লীগের বিশাল রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদের দাবি করেন, সেদিন সেই নেতারা তো সাহস করে বলতে পারে নাই। তার পরবর্তী কালুরঘাট বেতারকেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তাকে কিছু কুচক্রীদের হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিলো। সেদিন এই কঠিন সময়ে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও অসহায় ১৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona