রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাজিরায় ট্রাকভর্তি ২৭ বস্তা পলিথিন জব্দ ৪০ হাজার টাকা জরিমানা আদায়

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার ১০ অক্টোবর সেনাবাহিনীর সহযোগিতায় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি ট্রাক থেকে ২৭ বস্তা (প্রায় ৪০০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।

এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পরিবেশ দূষণের অন্যতম কারণ এই অবৈধ পলিথিন শপিং ব্যাগ, যা মাটির উর্বরতা নষ্ট করে, ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona