রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

নীলফামারীতে ধানের শীষের প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্বাবধানে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা: উম্মে সালমা এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার (৪ঠা ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সদরের রামনগর ইউনিয়ন পরিষদ মাঠে (খেলার মাঠে) মানুষের সেবায় বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, ইঞ্জিনিয়ার মিলন হক, ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ অনেকে।

চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। জানা গেছে, প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত সভায় জিয়াউল ইসলাম বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচত হলে শুধু স্বাস্থ্য সেবা না, মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona