রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ফোরামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক ড. মো. আমীরুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাবি ক্যাম্পাসে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হকসহ অন্যান্য শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করবে।

এ ছাড়াও দোষীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সকল প্রকার কার্যক্রম (ক্লাস-পরীক্ষা সমূহ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ।
অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের ওপর যে ব্যবহার করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা জরুরি অবস্থার ভিত্তিতে বিকেল ৫টায় মিটিং করি। সেখানে ফোরামের সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona