রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শরীয়তপুর সখিপুরে ৩১ দফা বাস্তবায়নে যুবদল-ছাত্রদলের আলোচনা  সভায় শফিকুর রহমান কিরন ‎

“যুবদল ও ছাত্রদল আন্দোলনের প্রাণশক্তি”
‎শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেছেন, “যুবদল ও ছাত্রদল হলো আন্দোলনের প্রাণশক্তি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাতৃ ছায়া ভবনে থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়েছে। দলীয় ঐক্য, মাঠ পর্যায়ে তৃণমূলকে সক্রিয় করা এবং ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবার অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

‎সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। এতে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona