রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।পরে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন।কুশল বিনিময়ের পর বিকেলে উপদেষ্টা বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন তাকে একটি জার্সি উপহার দেন।এ সময় বেগম রোকেয়া

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।এর আগে, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।প্রসঙ্গত, গত বছরের ১৬ তারিখ পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদের মৃত্যুর পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততায় চলমান গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আওয়ামী শাসন ব্যবস্থার পতন ঘটে।

 

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

উত্তর অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা নীলফামারীতে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা...

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও...

Ad For Sangbad mohona